ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে মাইক্রোবাস ভর্তি ৩৩ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে র্যাব । শুক্রবার রাত ১০ টার দিকে সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ছাতক উপজেলাধীন গােবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্ট এলাকায় চেকপােষ্ট বসিয়ে মাইক্রোবাস সহ তাদেরকে আটক করতে সক্ষম হয় । আটককৃতরা হলেন , সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক ( ৪৭ ) ও একই এলাকার মৃত মঙ্গল হােসেন’র ছেলে সুমন আহমদ ( ২৫ ) গােলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজবাগের মােস্তাকিম আলীর ছেলে আলিম উদ্দিন ( ৩৬ ) । র্যাব -৯ এর অফিস সূত্র জানায় , শুক্রবার ( ১০ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে জালালপুর এলাকায় চেকপােস্ট বসিয়ে তল্লাশি করে র্যাব । এসময় একটি মাইক্রোবাস ( নং – ১১-৫৫৪৯ ) যােগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করতে সক্ষম হয় । আটককৃতরা হলেন , সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক ( ৪৭ ) ও একই এলাকার মৃত মঙ্গল হােসেন’র ছেলে সুমন আহমদ ( ২৫ ) গােলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজবাগের মােস্তাকিম আলীর ছেলে আলিম উদ্দিন ( ৩৬ ) । র্যাব -৯ এর অফিস সূত্র জানায় , শুক্রবার ( ১০ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে জালালপুর এলাকায় চেকপােস্ট বসিয়ে তল্লাশি করে র্যাব । এসময় একটি মাইক্রোবাস ( নং – ১১-৫৫৪৯ ) যােগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করতে সক্ষম হয় । আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে । শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ছাতক থানার ( ওসি ) দন্ত মিজানুর রহমান জানিয়েছেন ।






