লুৎফুর রহমান শাওনঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে বিট পুলিশ সভা সহ দীর্ঘদিনের মামু ভাগ্নের বিকল্প বিরোধ নিস্পত্তির লক্ষে উভয় পক্ষের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম,সহ সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন’র দিক নির্দেশনায় ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন’র সভাপতিত্বে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় ছাতক থানাধীন ১৩নং ভাঁতগাঁও ইউনিয়নের ঝিগলী ও খঞ্জনপুর গ্রামের মামু – ভাগ্নের ( মাসুক মেম্বার ও সাবাজ মেম্বার এর) মধ্যকার দীর্ঘদিনের বিকল্প বিরোধ নিস্পত্তির লক্ষে ঝিগলী উচ্চ বিদ্যালয় এবং খঞ্জনপুর গ্রামে এক মত বিনিময় সভ সহ নারী নির্যাতন, বাল্য বিবাহ , ইভটিজিং ,মাদক সহ থানা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র, ভাঁতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দবিরুল ইসলাম, এলাকার শালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মিলন , কবির মিয়া , মাহমুদুল হাছান সালিক, ফজর আলী, কাপ্তান মিয়া, মাস্টার ফজলুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন- বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।






