সিরাজ মিয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওনঃ

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য,চরেরবন্দ গ্রামের প্রবীন মুরব্বি মরহুম মোঃ সিরাজ মিয়া সাহেবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকার দিকে
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ বাবলু হোসেন শাহেদের সভাপতিত্বে,সমিতির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিলের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমদ,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুস সাত্তার,প্রধান উপদেষ্টা ও প্রতিষ্টাতা সাবেক কার্য নির্বাহী সদস্য মখলিছ মিয়া,সংগঠক আবুল কালাম,প্রতিষ্টাতা সদস্য সমছু মিয়া,প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সুদিপ কর,প্রতিষ্ঠাতা সদস্য নিরু বর্ধন,খালেদ মিয়া,বর্তমান নির্বাহী সহ-সভাপতি মুরাদ আলী,বর্তমান নির্বাহী কোষাধ্যক্ষ আব্দুর রহমান,নির্বাহী সদস্য মোঃ খালিছ মিয়া,মোঃ মিজানুর রহমান চৌধুরী,মোঃ দিলোয়ার হোসেন,মোঃ জহুরুল ইসলাম,উপদেষ্টা ইউনুস আলী বক্তারা বলেন মরহুম মোঃ সিরাজ মিয়া ছিলেন সমিতির একজন নিবেদিত প্রাণ,তিনি সব সময় সমিতির কল্যাণে কাজ করেছেন,সমিতির ঐক্যতা ধরে রাখার মূল একজন ছিলেন তিনি, সমিতির সদস্যের মধ্যে সবচেয়ে প্রবীন মুরব্বিও ছিলেন তিনি।

এতে উপস্থিত ছিলেনঃ- সদস্য আলী আহমদ,ফয়ছাল আহমদে,মোঃ ইমাম উদ্দিন,আবুল হোসেন,কামাল হোসেন বাবুল মিয়া।
মরহুম সিরাজ মিয়ার ছেলে আলী আহমদ এবং শফিক মিয়া।

বক্তারা আরও বলেন উনার মৃত্যুতে আমরা ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র সমবায় সমিতি একজন অভিভাবক হারালাম। এ ক্ষতি কখনো পূরণীয় নয়।

পরিশেষে মরহুম সিরাজ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন হাফিজ সিদ্দিকুর রহমান।

এই সংবাদটি 134 বার পঠিত হয়েছে