সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের সরকার।তিনি সব সময় ভাবেন যে কোন উন্নয়ন করলে দেশের মানুষের উপকারে আসবে, তাদের ভোগান্তি লাঘব হবে।দেশের মানুষের জন্য তিনি সেটাই করেন।’বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না।শহর থেকে গ্রাম সব জায়গায় এতো উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি।একমাত্র আওয়ামীলীগ সরকার পেরেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,‘দয়া করে গুজবে কান দিবেন না।একটা চক্র চায় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, দেশে দাঙ্গা-হামলা লাগিয়ে দেশের শান্তি নষ্ট করতে।’
নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান মো.ফারুক আহমদ,অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী,অতিরিক্ত জেলা প্রসাশক আল-ইমরান রুহুল ইসলাম,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আসাদুজ্জামান সেন্টু,মাউন এডোরা হাসপাতালের পরিচালক ডা.নাজমুল সাকিব,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু প্রমুখ।






