দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোহালিয়া প্রবাসী সমাজ কল্যান সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলী হায়দার। তিনি প্রবাসী সমাজ কল্যান সংগঠনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন বলে উক্ত সংগঠনের সকল সম্মানিত উপদেষ্টা ও সদস্য বৃন্দ তাকে দোহালিয়া প্রবাসী সমাজ কল্যান সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
দোহালিয়া প্রবাসী সমাজ কল্যান সংগঠনের সদস্যরা মনে করেন সংগঠনের প্রতিষ্টাকাল থেকে যে ভাবে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করেছেন বর্তমানেও সংগঠনের পক্ষ থেকে করবেন।
নব নির্বাচিত সভাপতি মোঃ আলী হায়দার বলেন ইউনিয়নের বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন সময় মানুষের পাশে দারিয়েছেন অসহায় গরীব পরিবারের মেয়ের বিয়ে,মসজিদ, মাদ্রাসা,এলাকার হতদরিদ্র মানুষের পাশে তিনি ব্যাক্তিগত ভাবে আর্থিক সহযোগীতা করেন। তিনি আশা করেন এই সংগঠনের সকল সম্মানিত উপদেষ্টা ও সদস্য বৃন্দের সহযোগিতা ও সু পরামর্শ নিয়ে এলাকার জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কাজ এগিয়ে যাবে।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। যাতে করে মহান আল্লাহ পাক যেন উক্ত সংগঠনের সকল সম্মানিত উপদেষ্টা ও সদস্য বৃন্দকে নেক হায়াত দান করেন এবং সুস্থ শরীর নিয়ে এলাকার মানুষের পাশে থাকতে পারেন।






