লুৎফুর রহমান শাওন,ছাতক
সুনামগঞ্জের ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন,পৌরসভা সূত্রে জানা যায় ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর চাঁদাবাজি অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ একদিনের কর্মবিরতি পালন করে ছাতক পৌর সার্ভিস এসোসিয়েশন।
উপস্থিত ছিলেন ছাতক পৌর এসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল হক মোল্লা, সহ-সভাপতি মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক যুবরাজ চৌধুরী শরিফ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রায়, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দাস, অর্থ সম্পাদক সুব্রত হালদার, দপ্তর সম্পাদক হেপী সরকার, প্রচার ও প্রচারণা সম্পাদক আব্দুল মালিক রানা, সদস্যঃ রতন দাস, আসাদুজ্জামান রতন, ইফতেখার মাহমেদ সুমন, আরো উপস্থিত ছিলেনঃ- ছাতক পৌর সচিব খাঁন মোঃ ফারাবী,মোঃ জামাল উদ্দিন, রতন চন্দ্র দে, নাজির হোসেন, দ্বিজেন্দ্র কুমার দাস, ফজলুল হক, আজিজুল হক, এনামুল হক খাঁন, শিলা রানী বড়ুয়া, দীপা রানী দাস, শিল্পী রানী দে, মোঃ আমিনুর রহমান, আব্বাস উদ্দিন, কুলসুমা বেগম, কুন্তলা রানী দাস, কেতকী রঞ্জন আচার্য, দানিয়া নিজামী জন, হেলাল আহমেদ, সুশীল দেবনাথ, নিকু দাস, মোঃ রুবেল মিয়া, মোঃ ইয়াছিন, রিপন মিয়, তাজউদ্দিন, দেবাশীষ রায়, সাদ্দাম, আবু বক্কর, দীপ্ত বণিক প্রমুখ।
ছাতক পৌর সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন অবিলম্বে মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক৷






