দোয়ারাবাজার প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সর্বমোট একশত বৃক্ষরোপণ করা হয়েছে ।
বুধবার (৯ আগস্ট ) উপজেলার আজমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক সেচ্ছাসেবীক লীগের আহবায়ক সামছ উদ্দিন আহমদ মাষ্টার,শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন,সাবেক ছাত্র লীগ সংগঠন সম্পাদক রুবেল আহমদ,আজমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াজিদ আলী,মান্নারগাওঁ ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হেলাল মিয়া,যুগ্ম আহবায়ক মামুন মিয়া,সদস্য সচিব মমিন আহমদ প্রমুখ।
এ সময় বক্ততারা বৃক্ষের গুরুত্ব তুলে ধরে একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গাছের চারা বিতরণ করা হয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম।‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক কোটি বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে।






