চুনারুঘাটে ইসলামী আন্দোলনের পৌর কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ।

মোঃতোফাজ্জল মিয়া:

পীর সাহেব চরমোনাই মনোনীত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী আন্দোলন।”পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশ,ঈদে ফিরে আসুক প্রাণের আবেশ”এই স্লোগান কে সামনে রেখে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ‘২০ জুলাই মঙ্গলবার’চুনারুঘাট উপজেলার পৌর কমিটির আহব্বায়ক মোঃ বাছির আহমেদ ও সদস্য সচিব শেখ হাবিবুর রহমান(শাহজান)এর নেতৃত্বে পৌরসভার তিনশতাধিক হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে তারা বলেন,মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের একটি মূহুর্ত ঈদের দিন, তবে এই আনন্দে সকলের পক্ষে একাকার হওয়ার সুযোগ থাকেনা।অন্তত এই দিনে তাদের মূখে যেন এক টুকরো হাসিঁ ফুঠে এর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।এই সংকট কালীন সময়ে আপাতত এই ঈদে আমরা তিনশতাধিক পরিবারের মূখে হাসি ফুঠাতে পারব, পৌরসভার ৯টি ওয়ার্ডে আমাদের কর্মীরা রাতের আধাঁরে চিহ্নিত হত-দরিদ্র পরিবারে ঈদ সামগ্রী পৌছে দিচ্ছে। পরবর্তীতে আমাদের প্রচেষ্টা আরো বড় পরিসরে করা হবে এবং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা আজীবন মানুষের সেবক হয়ে কাজ করতে চাই।

এই সংবাদটি 360 বার পঠিত হয়েছে