বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অবসর সময় কিছুক্ষণ: কিছু পর্যবেক্ষণ

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ- ভ্রমনে সিলেট তথ্যানুসন্ধান ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক ক্রাইম সিলেট পত্রিকার বিশেষ প্রতিনিধি, অনুসন্ধান মূলক জাতীয় অগ্রযাত্রা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট সিলেট, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট জেলা বিশেষ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃরায়হান হোসাইন (মান্না), সিলেট তথ্যানুসন্ধান ডটকমের ঢাকা বিভাগীয় প্রধান রাজমুল হুদা রাজ ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোঃহান্নান।

প্রায় দশ বছর পর ঢাকা চিড়িয়াখানা ঘুরতে গেলাম। শুনেছিলাম জাতীয় চিড়িয়াখানা বা ন্যাশনাল জু নাম হতে যাচ্ছে। কিন্তু বাস্তবে এখনো ঢাকা চিড়িয়াখানা নামেই পরিচিত। অন্তত বাইরের বিশাল সাইনবোর্ডে তেমনটাই লেখা।

দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে (২৬ নভেম্বর) ঢাকা মিরপুর। সামান্য অবসরে চিড়িয়াখানায় ঢুকেই প্রথম যে অনুভূতি হলো তা হলো সবকিছু ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বেলা ৮ টার দিকে ঢুকেছি, তখনো মানুষ আসেনি কেবল আসা শুরু করেছে। এরই মধ্যে চিড়িয়াখানা যেন ধুয়ে মুছে সবকিছু দর্শনার্থীদের জন্য প্রস্তত করে রেখেছে। কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলাম।

চিত্রা হরিণের আবাসস্থল দর্শনীর মধ্যে দিয়ে শুরু হলো আমাদের ভ্রমণ। নভেম্বরের প্রায় শেষ শীতের শুরু। মাঝে মাঝে কিছুটা ঠান্ডা অনুভূতি তবুও ভাল লাগছিল। আর সে ভালোলাগার পরশে আমরাও ছবি তুলছিলাম।

চিত্রা হরিণের আবাসস্থল পেরিয়ে এসে আগের মতোই প্রাকৃতিক পরিবেশে রয়েল বেঙ্গল টাইগার ও সিংহের আবাসস্থল। খাঁচায় খাবার দেয়া হয়েছে তারা যথারীতি দৈনিক নিয়মে বর্তমান।

দেখতে দেখতে সকল পশু পাখি নানান প্রজাতীর জন্তু দেখলাম। একটা মিউজিয়ামও আছে যেখানে বিভিন্ন প্রানী মেডিসিন প্রয়োগ করে সংরক্ষিত রাখা।

ঢাকা চিড়িয়াখানায় উল্লেখযোগ্য কোন পরিবর্তন চোখে পড়লনা। তবে জলহস্তীর সংখ্যা বেড়েছে কয়েক গুন। দশ বছর আগে সম্ভবত ২টি বা ৩টি ছিল। সেটি এখন ১০ এর উপরে। আর হরিণের সংখ্যাটাও বেড়েছে।

অনেকদিন পর চিড়িয়াখানায় গিয়ে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে চিড়িয়াখানাকে এত চমৎকার করে পরিচ্ছন্ন করে রেখেছে যেটা আশা করিনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিউরেটর জনাব ডাঃ আব্দুল লতিফের সাক্ষাৎকার নিলাম জাতীয় চিড়িয়াখানার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তিনি যা বল্লেন অত্যান্ত সন্তোষ জনক।

এই সংবাদটি 432 বার পঠিত হয়েছে