মামুনার রশীদ ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর শহরের সলেমানপুরে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গৃহবধূ নুরজাহান (২২)। তার স্বামী সামারুল (২৫) জানান, আমরা একসাথে পুকুরে গোসল করতে নামি। আমার গোসল শেষ হবার পর আমি পুকুর থেকে উঠে আসি। আমার স্ত্রী ময়লা কাপড় পরিষ্কার করছিলো। শুক্রবার ৩.৩০ মিনিটের সময় আমি বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বাহিরে চলে যাই। আমি চলে যাবার পর থেকে আমার স্ত্রীর সাথে আর কোন কথা হয়নি। কিছুক্ষণ পরে আমার কাছে আমার স্ত্রীর মৃত্যুর খবর আসে।এলাকাবাসী জানান, এ পুকুরে অনেক সমস্যা আছে। এর আগেও একই এলাকার ইকলাসের মেয়ে ও ভৌন্তোর ছেলে সহ আরো অনেকে এভাবে পুকুরে গোসল করতে গিয়ে মারা গিয়েছে। এলাকাবাসী পুকুর হতে মরদেহ উদ্ধার করে নিহতের বাড়ি রেখেছে। নিহত নূরজাহানের একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। কোটচাঁদপুর রুদ্রপুর বাসী মৃতঃ ইয়াকুব হোসেনের একমাত্র কন্যা নিহত গৃহবধূ। পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান, ওসি মঈনউদ্দীন।






