নিজস্ব প্রতিবেদক:: যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
আজ ২১ শে ফেব্রুয়ারী ২২ ইং অত্যন্ত স্মৃতিময় একটি দিন। আজ সকাল ১১ ঘটিকার সময় জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদীস হাসনাবাদ অষ্টগ্রাম এর ২০২১/২২ইং ব্যাচের তাকমীল ফিল হাদীস (এম,এ) সমাপনকারী ছাত্রদের উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বেদনাব্যঞ্জক বিদায়ী অনুষ্ঠানে।
অনুষ্ঠান যথারীতি কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়ে একে একে বিদায়ী ছাত্ররা তাদের অশ্রুঝরা কথামালায় নিজেদের অভিব্যক্তি পেশ করেন। পরে জামেয়ার আসাতিযায়ে কেরামবৃন্দ উপস্থিত শিক্ষার্থীগণ ও বিদায়ী ব্যাচের ছাত্রদেরকে দিক নির্দেশণামূলক অতি মুল্যবান নসিহত পেশ করেন। যা শিক্ষার্থীদের জীবন চলার ক্ষেত্রে পাথেয় হবে।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে একটি করে রুমাল,মেসওয়াক ও তাসবিহ সকল উস্তাদগণকে দেওয়া হয় এবং জামেয়ার আল মুজাফফার ছাত্র সংসদের পক্ষ থেকে বিদায়ী ছাত্রদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন জামেয়ার সুনামধন্য প্রবীণ উস্তাদ মহোদয়গণ শায়খ মাও. ইসকন্দর আলী, মাও.আব্দুল জব্বার, ও মাও. বদরুল ইসলাম সাহেব, জামেয়ার সুনামধন্য ভারপ্রাপ্ত মুহতামিম মাও. আব্দুল কাদির সাহেব। জামেয়ার উস্তাযুল বুখারী মাও. লুৎফুর রহমান, ও মাও.এখলাছুর রহমান সাহেব। শিক্ষা সচিব মাও. নোমান আহমদ সাহেব, মুহাদ্দিস মাও. আব্দুল লতিফ সাহেব,মাও. সালাহুদ্দিন দেওবন্দী।
আরও উপস্থিত ছিলেন জামেয়ার আসাতিযায়ে কেরাম মাও. ইদ্রিছ আলী, মাও. খছরুজ্জামান, মাও. শাইখুল ইসলাম, মাও. ইসলাম উদ্দিন, মাও. তোফায়েল আহমদ, মাও. আবুল কালাম, মাস্টার রুবেল আহমদ সহ জামেয়ার শিক্ষার্থীরা।
পরিশেষে শায়খ মাওলানা ইসকন্দর আলী সাহেবের বিদায়ী নসিহত ও মোনাজাত প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিদায়ের বৃথা কভু বলা যায়না,
বিদায়ের স্মৃতি কভু ভুলা যায়না,
নিষ্ঠুর বিদায়ের বর্ণমালা দিয়ে যায়
রিদয়ে দু:খ বেদনা।
মুহাম্মদ খছরুজ্জামান






