সুনামগঞ্জের ছাতক দীর্ঘদিন সাব রেজিস্ট্রিার না থাকায় দলিল রেজিস্ট্রিার থেকে বঞ্চিত গ্রাহকরা।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::

দুদক অভিযোগ নং ০২: গত কাল ১৩ জানুয়ারী দুর্নীতি দমন কমিশনের এক অফিসিয়াল অয়েব সাইটে এসব তথ্য প্রকাশ হয়। সাব রেজিস্ট্রার অফিসের মো: আবদুল বাতেন, দিরাই, সুনামগঞ্জ-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের জমি রেজিস্ট্রি বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সহ ছাতক অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসার অভিযোগ পাওয়া উটেছে।অফিস চলা কালিন সময়ে দলিল রেজিস্ট্রিারি না করে, অফিসের কাজ রেখে অফিস ত্যাগ করে চলে যান তিনি। এতে সাধারণ জনগণ ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে  একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সরেজমিনে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করে, দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে অফিসে পাওয়া যায়নি। জনবল স্বল্পতার জন্য সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে অফিস আদেশের প্রেক্ষিতে তিনি দুদিন দিরাই, দুদিন  ছাতক ও একদিন সাল্লা সাব-রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। সপ্তাহে মাত্র দুদিন দিরাই অফিসে দলিল সংক্রান্ত কাজ সম্পাদনা করা হচ্ছে। জমি রেজিস্ট্রি বাবদ সরকার নির্ধারিত হারে চালান-এর মাধ্যমে ফি জমা নেওয়া হয় কিন্তু দলিল লেখকের ফি নগদে আদায় করা হয়। উপজেলাসমূহে কর্মকর্তা পদায়ন, দলিল লেখকের ফি চালান বা অন্যকোন পদ্ধতিগত-এর মাধ্যমে আদায়ের  সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
’পত্র প্রেরণ,
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।
সূত্র, দুর্নীতি দমন কমিশন দুদক_এনফোর্সমেন্ট_টিম_অভিযান
আরিফুর রহমান মানিক
ছাতক,সুনামগঞ্জ
তারিখ :-১৪/০১/২২ ইং
মোবাইল :-০১৭৬৫২১৬৩৪৯

এই সংবাদটি 456 বার পঠিত হয়েছে