ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকায় আঞ্জুমানে খেদমতের ৮ ম তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান প্রিন্সিপাল ঝিঙ্গাবাড়ি ফাযিল (ডিগ্রি) মাদরাসা।এ এইচ আবুল কালাম আজাদ টাঙ্গাইল। মাওলানা মুজিবুর রহমান, ইমাম ও খতিব সুরমা জামে মসজিদ ছাতক। মাওলানা জয়নাল আবেদীন কোম্পানিগঞ্জ। মাওলানা মিজানুর রহমান, ইমাম ও খতিব কালারুকা জামে মসজিদ। মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ইমাম ও খতিব খালপার জামে মসজিদ। হাফিজ মাওলানা জাকির হোসাইন সহ সুপার জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাওঁ দাখিল মাদরাসা। মাওলানা আব্দর রহিম ইমাম ও খতিব কালারুকা বাজার জামে মসজিদ ও মাওলানা শামিম আহমদ,শিক্ষক আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় সিলেট। আঞ্জুমানের সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক মাওলানা শামিম আহমদ এর যৌথ পরিচালনায় মাহফিলে ভিবিন্ন অধীবিষণে যথাক্রমে সভাপতিত্ব করেন,জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুশ শাকুর,এডভোকেট মুহিবুর রহমান মানিক, সমাজসেবি নাজমুল হোসাইন, ইঞ্জিনিয়ার নোমান আহমদ,বিশিষ্ট মুরব্বি মুহিবুর রহমান আজাদ ও আঞ্জুমানের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাওলানা বদরুল আলম। দেশে ও প্রবাস থেকে যারা বিভিন্ন ভাবে অর্থ, শ্রম,পরামর্শ ও মুল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন এবং উপস্থিত হয়ে মাহফিল সফল করেছেন সবার প্রতি আন্তরিক শুকরিয়া, মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং তাফসির মাহফিল কে ক্ববুল করুন। আমিন।
আঞ্জুমানে খেদমতে কোরআন কালারুকা বাজার






