ছাতক প্রতিনিধি
ছাতক ফাহিমা বেগম (১২) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে পৌরসভার তাতিকোনা এলাকার আব্দুল করিমের কন্যা। জানা যায় সোমবার সকালে ছাতক থানা পুলিশ নিজ বাড়ী সংলগ্ন একটি কাঠাল গাছের ডালের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় ফাহিমা তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। ফাহিমার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এই আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। ছাতক থানার উপ-পরিদর্শক দিপংকর বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনার রহস্য জানা যাবে।






