নিজস্ব প্রতিনিধি
ইংরেজী নতুন বছর ২০২২ সাল ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ইউনিয়নবাসি সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন,কালারুকাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ তাজউদ্দিন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন বছর মানে নতুন কিছু, আমাদের প্রতিটি বছরে’ই সুখঃ ও দুঃখ মিলিয়েই কাটিয়ে থাকি।সারা বিশ্বের মত বাংলাদেশেও হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়। বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আমরা প্রতিবছরের ১লা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করি। কিন্তু আমাদের বাংলাদেশে ১৪২৮ সনের ১লা পহেলা বৈশাখ প্রতি বছরের মত স্বাভাবিক ভাবে পালন করতে পারিনি। করোনা মহামারীতে বিশ্বব্যাপি সবাই হতে হয়েছে ঘর বন্দী, কোন ধরনের উদযাপন স্বাভাবিক হয়নি।আল্লাহর রহমতে বর্তমানে পৃথিবীর সকল দেশের করোন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, সকল ধরনের ধর্মীয়, দেশের জাতীয় উৎসব পালন করা হচ্ছে।
২০২০-২০২১ সালের মহামারীর দিন প্রায় কাটিয়ে উঠতে চলেছে সকল জাতী।শেষ হল ২০২১ সাাল, পুরানো বছরকে বিদায় জানিয়ে এলো নতুন বছর ২০২২ সাল। বাংলা মাস ”বৈশাখ-েচৈত্র” ইংরেজী মাস “জানুয়ারী-ডিসেম্বর” বাংলা বছরের নরবর্ষের উৎসবের সঙ্গে ইংরেজি নববর্ষকেও আমরা স্বাগত জানিয়ে থাকি। আমরা যেহেতু প্রতিটি বছরের হিসাব ইংরেজী বছরের মাধ্যমে করি এবং নতুন বছর নিয়ে জীবনের নতুন পরিকল্পনা করি, তাই বছরটি সুন্দরভাবে কাটাতে বা কাটানোর জন্য সাবাই প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে থাকি। আমাদের দেশে মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের ঈদের শুভেচ্ছা জানাই, এছাড়া অনান্য ধর্ম অনুসারীরা তাদের ধর্মের রীতি অনুযায়ী অন্যদেরকে শুভেচ্ছা জানায়। কিন্তু নববর্ষের উৎসব সকল গোত্রের লোকে একত্রে পালন করে থাকি সেটি হোক ইংরেজি নববর্ষে,র শুভেচ্ছো অথবা বাংলা নববর্ষের শুভেচ্ছা। তাই ইংরেজি নববর্ষ কে বরন করে আগামী দিনগুলা সবার জন্য হোক সুখ শান্তি ও সমৃদ্ধির এই প্রত্যাশায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।






