ডেস্ক নিউজ:
ছাতকে সিরাজ উদ্দিন (১০) নামে এক শিশুকে বিদ্যুৎ এর তার দিয়ে নির্যাতন করে আহত করার ঘটনা ঘটেছে। জানাযায় ২৮ ডিসেম্বর মঙ্গলবার শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার ফকির মিয়ার রিক্সার গ্যারেজের সামনের মাঠে দুপুর ১ টায় খেলাধুলা করা কালিন সময়ে একই এলাকার বাসিন্দা ফজলু মিয়া নামে একজন মাঠে আসিয়া শিশু সিরাজ উদ্দিন কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে বিদ্যুৎ এর তার দিয়ে হাতে ও পিঠে মেরে আহত করেছেন, ছেলের চিৎকার শুনে আশপাশের কয়েকজন লোক চলে আসলে ফজলু মিয়া ঘটনাস্থল থেকে চলে যান। এই ঘটনায় ছেলে মা রহিমা বেগম বাদী হয়ে সন্ধ্যায় ছাতক থানায় ফজলু মিয়া কে আসামি করে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছে সিরাজ উদ্দিনের পরিবার।






