ছাতকে হাসনাবাদ অষ্টগ্রাম মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন ও মসজিদে উমর (রা:) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর সম্পন্ন।

ছাতক প্রতিনিধি

 বৃহশতিবার ২৩ ডিসেম্বর ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদীস হাসনাবাদ অষ্টগ্রাম-এর ৯২ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশ-বরণ্য ওলামায়ে কেরাম রাতভর ধারাবাহিকভাবে নসীহত পেশ করেন। এসময় জামেয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাও: আব্দুল কাদির বিগত ১ বৎসর এর আয় ব্যায়ের হিসাব প্রদান সহ জামেয়ার মজলিসে শুরা কর্তৃক নির্বাচিত অডিট কমিটি দ্বারা অডিটকৃত রিপোর্ট পেশ করেন। এতে দেখা যায় বিগত বছরে জামেয়ার ফান্ডে সর্বমোট আয় ৪২,৩৭,৩২২/-টাকা এবং সাবেক ঘাটতি সহ সর্বমোট ব্যয় ৪৬,০০,০৭৩/- প্রতিষ্টানটি বর্তমানে ৩.৬২.৪৫১ (তিন লক্ষ বাষট্টি হাজার চারশ একান্ন) টাকা ঘাটতি রয়েছে। সেই সাথে আগামী এক বছরের পরিকল্পিত বাজেট প্রায় ১,০০,০০০০০/- (এক কোটি) টাকা যা বিগত মজলিসে শুরা কর্তৃক গৃহীত হয়। এসব টাকা জামেয়ার চারটি ফান্ড দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে জেনারেল ফান্ড ২৫,০০,০০০/- টাকা,নির্মাণ ফান্ড ৫০,০০,০০০০/-টাকা, গুরাবা/ইয়াতিম ফান্ড ২০,০০,০০০/- টাকা,কুতুব ফান্ড ৫,০০,০০০/- টাকার প্রয়োজন বলে জানিয়েছেন প্রতিষ্টান পরিচালনা কমিটি। এতে দেশ-বিদেশের সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন জামেয়ার মুহতামিম (লন্ডন প্রবাসী) শায়খ মাওঃ কমর উদ্দিন ও ভারপ্রাপ্ত মুহতামিম মাও: মাওলানা আব্দুল কাদির দা: বা:।

বার্জাষিক সম্মেলনের পাশাপাশি জামেয়ার মসজিদে উমর (রা:) কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সুনামগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন  দামাত বারাকাতুহুম। এসময় উপস্থিত ছিলেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আব্দুশ শহীদ, শায়খ মাও: আব্দুল হান্নান গনেশপুরী, শায়খুল হাদীস মুস্তফা কামাল, এবং মাও: শায়খ ওয়ারিছ উদ্দিন সুনামগঞ্জী হুযুরের মোনাজাতের মাধ্যমে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। জানা,যায় এ মসজিদটিতে প্রায় ২,০০০,০০০০/- (দুই কোটি) টাকা বাজেটের উপর ভিত্তিপ্রস্তর করা হয়েছে।এতে সহযোগিতার আশ্বস্ত করেছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব আজির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কালারুকা গ্রামের কৃতী সন্তান জনাব হাজী আক্তার মিয়া,এই দু’জনেই মসজিদের কাজে যতটুকু প্রয়োজন আন্তরিক ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। সেই সাথে দেশ-বিদেশের সবার কাছে মসজিদটি নির্মানে সহযোগিতার জন্য আহবান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জামেয়ার প্রবীণ ওস্তাদ শায়খ মাওলানা ইসকন্দর আলী,মাওলানা আব্দুল জব্বার, মাওলানা বদরুল ইসলাম (মুহাদ্দিস), ভারপ্রাপ্ত মুহতামিম মাও: আবদুল কাদির, শিক্ষা সচিব মুফতি আতাউর রহমান,মাও নোমান আহমদ, সহাকারী শিক্ষক মাও. শওকত আহমদ, মাও. ইসলাম উদ্দিন, মাওঃ খছরুজ্জামান, সহ আসাতিজায়ে কেরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব হাজী আজির উদ্দিন, হাজী আক্তার মিয়া, সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান, হাজী এমদাদ হোসেন সাদক আলী, জনাব আরশ আলী, হাজী কদরুল ইসলাম জনাব সাইফুল ইসলাম,জনাব কয়েছ মিয়, জনাব লায়েক মিয়া,জনাব মাস্টার নুরুল আমিন, জনাব হুশইয়ার আলী,জনাব কমর উদ্দিন,জনাব জমশিদ আলী, সাইফুল ইসলাম, জনাব আরশ আলী, হাজী আমিনুল হক, চকক মিয়া, মেম্বার সাদ আহমেদ, জনাব সনজিদ আলী সহ অষ্টগ্রামের মুরুব্বিয়ান ও যুবকবৃন্দ।

এই সংবাদটি 981 বার পঠিত হয়েছে