আসন্ন সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু অটো-সিনজি চালিত ড্রাইভার্স শ্রমিক ইউনিয়ন রেজী নং ১৯২৬ এর অন্তর্ভূক্ত ছাতকবাজার উপ-কমিটির নির্বাচনে, সহ সম্পাদক পদপ্রার্থী হিসেবে দোয়া ও ভোট চেয়েছেন মোঃ আব্দুর রহিম।
জানা যায় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২শে ডিসেম্বর বুধবার অনুষ্টিত হবে এই নির্বাচন।এ নির্বাচনে ছাতকবাজার উপকমিটির ৬৭১ জন ভোটার,তাদের পচন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করবেন।নিয়ম অনুযায়ী নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩বছর যাবৎ উক্ত কমিটির নেতৃত্ব দিবেন।
এই নির্বাচনে সহ সম্পাদক পদে নির্বাচন করবেন মোঃ আব্দুর রহিম,তিনি উক্ত কমিটিতে সাবেক মেম্বার হিসেবেও দায়ীত্ব পালন করেছেন।পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে আগামী নির্বাচনে ভোট ও দোয়া ছেয়েছেন তিনি।






