জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্তর্ভুক্ত ছাতক ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গত ৫ নভেম্বর আলী আজম খাঁনকে সভাপতি ও আবু তাহের নিরবকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জুবেল আহমেদ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সুয়েব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজমল হোসাইন সামি, কার্যনির্বাহি সদস্য জালাল উদ্দিন সিদ্দিক।
এদিকে, আগামী ১ মাসের মধ্যে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের অন্তর্ভুক্ত ছাতক ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যকরি কমিটির উপদেষ্টামন্ডলি সদস্যদের হাতে জমা দেওয়ার জন্য আহবান করা হয়েছে






