নিজস্ব সংবাদদাতাঃ
চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরুণ সংগঠক মোঃ মাছুম হক উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড গমন উপলক্ষে চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
গত ২২ অক্টোবর শুক্রবার বিকালে চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমদুল হাসান তালুকদারের সভাপতিত্বে খালেদুর রহমান ও মিলাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা দুদু মিয়া।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ, মিনার, রাসেল, আলাউদ্দিন, হাফিজুর, আল আমিন, জুনেদ, ফয়সাল, মিজানুর, আল আমিন, নজরুল হক, মিলাদ, জাকির, খালেদুর রহমান, মাহমুদুল হাসান, ফাহিম, এমরান, মুশফিকুর প্রমুখ।
চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে মোঃ মাছুম হক’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






