ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে একটি আলোচিত হত্যা মামলার আসামিকে গ্রেফতারের পর ফেইসবুকে লাইভে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় ছাতক থানার ওসি শেখ মোহাম্মাদ নাজিম উদ্দিনকে গত সোমবার বিকালে সাময়িক বদলি করেছে পুলিশ সদর দপ্তর।
এ ঘটনায় জেলাজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে। গত ২৪ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর সহ দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ও অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় ওসির কক্ষে হত্যা মামলার আসামিকে লাইভে জিজ্ঞাসাবাদে, তোলপাড় শিরোনামে প্রকাশিত সংবাদের পর কতৃপক্ষের নজরে আসে।
এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ হেড কোয়াটারে ১ টি, সিলেট ডিআইজিতে ১টি ও সুনামগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদকে প্রধান করে তিন সদস্য একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত রিপোর্ট পুলিশ সদর দপ্তরে পাঠানোর পর প্রতিবেদনটি পর্যালোচনা শেষে গত বুধবার বিকালে ওসি শেখ মোহাম্মাদ নাজিম উদ্দিনকে সাময়িক বদলির সিদ্ধান্ত জানিয়ে আদেশপত্র জারি করে পুলিশ সদর দপ্তর।
হত্যা মামলার আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের দৃশ্য ফেইসবুক লাইভে প্রচার করার এ ঘটনা নিয়ে পুলিশ দেশ বিদেশে ব্যাপক-সমালোচনায় পড়ে। ছাতক টু সুনামগঞ্জ নামের একটি ফেইসবুক পেইজ থেকে বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) ১২ টা ৪০ মিনিটে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের কক্ষে গ্রেফতার আসামি সোহাগকে জিজ্ঞাসাবাদের দৃশ্য প্রচার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে কয়েকজনকে এ মধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ভিডিও প্রচারের এক ঘন্টার মধ্যেই পেইজ থেকে অপসারণ করা হয়। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে আখলাকুর রহমান ওরফে আখলাদ (৩৫) নামের এক ব্যবসায়ী উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে খুন হন। রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লা আতা গ্রামের জহির আলীর পুত্র ও গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।
এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশি পৃথক অভিযানে একই ইউনিয়নের গোবিন্দগঞ্জ গ্রামের ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ ও দিঘলী-চাকলপাড়া গ্রামের আশরাফুল আলমের পুত্র আলীম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গত ২৩ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করে। এব্যবপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷






