ছাতকের রাজিব তৃতীয়বারের মতো সেচ্ছায় রক্তান করলেন

ছাতক প্রতিনিধিঃ

ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এবারের (২০২১) এর এসএসসি পরীক্ষার্থী মোঃ রাজিব আহমদ তৃতীয়বারের মতো সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান রুগিকে সেচ্ছায় এবি পজেটিভ রক্ত দান করেছেন।

জানা যায় মাত্র ১৮ বছর বয়সেই তিনবার রক্তদান করেছেন, সামাজিক সংগঠন বিডিক্লিনের টিম মনিটর হিসাবেও কাজ করছেন তিনি।

তিনি জানান ভবিষ্যতেও এভাবে রক্তদান করে মানবতার সেবা করতে চান, তিনি সবার উদ্দেশ্যে বলেন মানুষ মানুষের জন্য, রক্তদান বাঁচাতে পারে আরেকটি প্রাণ, তাই রক্তদানে সকলে নিজ উদ্যোগে এগিয়ে আসুন।

তিনি আরো বলেন অনেকে রক্তদান করতে ভয় পান। আসলে রক্তদান একটি সহজ প্রক্রিয়া। যারা একবার রক্তদান করেছেন তিনি আর রক্তদানে ভয় পান না। তাই ভয়টাকে জয় করাই রক্তদানের প্রধান বাধা। কিন্তু সাহস নিয়ে একবার গিয়ে দেখলাম কোনো সমস্যাই হচ্ছে না। আজকাল অনেকেই রক্ত দিচ্ছেন। দেশে এখন প্রায় ৭০ ভাগ রক্ত সংগৃহীত হয় আমাদের মতো অপেশাদার বা যারা কখনো রক্তদান করেননি তাদের কাছ থেকে। রক্তদান করলে সমস্যা হলে এত লোক কি রক্ত দিত? বরং আপনার এক ব্যাগ রক্তে যদি কারো জীবন বাঁচে এর প্রতিদান মূল্যমানে হিসাব করা কি সম্ভব?
রক্তদান করলে শুধু অন্যজনের উপকার তা কিন্তু নয়। রক্তদান করলে আপনিও উপকার পাবেন। প্রথম হলো মানসিক শান্তি। আপনার রক্তে জীবন ফিরে পেয়েছেন কেউ একবার ভাবুন তো কতটা পরোপকারী কাজ এটি। একবার চিন্তা করুন আপনার জীবন বাঁচাতে এক ব্যাগ রক্ত প্রয়োজন। আপনার মা-বাবা, ভাইবোন হন্যে হয়ে খুঁজছেন কিন্তু কেউই রাজি হচ্ছে না। রক্তের অভাবে আপনার মূল্যবান জীবন প্রদীপ নিভে গেলে আমাদের সমাজের জন্য কতটা ক্ষতি হবে। তাই সবার জীবনই মূল্যবান। রক্তদান করলে আপনার বাড়বে আপনজন। যার জীবন রক্ষায় আপনি সহায়তা করলেন তিনি না হোক আপনার প্রয়োজনে অন্য কেউ এগিয়ে আসবে নিশ্চয়।

মনে রাখবেন হাদিসে আছে ‘কেউ যদি কোনো মানুষকে সহায়তা করে তবে তার সাহায্যকারী হয়ে যান স্বয়ং আল্লাহ।

এই সংবাদটি 214 বার পঠিত হয়েছে