পাপলু মিয়া, স্পোর্টস প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে আয়ূব বখ্ত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।
টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আরফিন নগর ফুটবল একাদশ ও ভাই ভাই একাদশ মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে আরফিন নগর ফুটবল একাদশ ২ গোলে জয় নিয়ে আয়ূব বখ্ত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপনীত হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আরফিন নগর ফুটবল একাদশের ফুটবলার ছাতক ফুটবল একাদশের অধিনায়ক ছাতকের কৃতি সন্তান মামুন আহমদ।
মামুন আহমদের এই কৃতিত্বের জন্য ছাতকবাসির পক্ষথেকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ফুটবলার ও সিলেট তথ্যানুসন্ধানের যুগ্ন-সম্পাদক ওয়াসিদ আকরাম এবং সিলেট তথ্যানুসন্ধানের স্পোর্টস প্রতিনিধি ধারাভাষ্যকার পাপলুমিয়া সহ সিলেট তথ্যানুসন্ধান ডটকম পরিবার৷






