দপ্তরীদের কর্ম ঘন্টা নির্ধারণ ও সরকারি ছুটি দাবিতে, শান্তিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি

দপ্তরীদের কর্ম ঘন্টা নির্ধারণ ও সরকারি ছুটি দাবিতে, শান্তিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আউটসোসিং এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ (প্রাপ্ত কাম প্রহরী) দপ্তরীদের কর্ম ঘন্টা নির্ধারণ ও হাইকোর্টের রায় অনুযায়ী সরকারি ছুটি বাস্তবায়ন করার দাবিতে পৃথক দু’টি লিখিত আবেদন করেছন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরীগন। ১৪ অক্টোবর বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে এ আবেদন করেন তারা।
লিখিত আবেদন উল্ল্যেখ করা হয়েছে, বিগত ২০১২ ইং সালের আউটসোসিং নীতিমালা (১১/১) অনুচ্ছেদে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সরকারি ছুটি প্রাপ্যতার বিষয়টি উল্ল্যেখ থাকলেও (কাম প্রহরী) প্রথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরীগন তা ঠিক মতো পাচ্ছেন না। এবং প্রথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত দপ্তরীদেরকে রাত দিন ২৪ঘন্টা ডিউটি করতে হয়। এই মর্মে প্রথমিক বিদ্যালয় (কাম প্রহরী) দপ্তরীদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। এ রিট পিটিশনের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাম প্রহরী দপ্তরীদের ডিউটি ২৪ঘন্টা নয় বিদ্যালয় চলাকালিন সময় পর্যন্ত বলে উল্ল্যেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে এর কোন কার্যকর করা হচ্ছেনা। উল্ল্যেখিত বিষয় গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন কার জন্য লিখিত আবেদনের মাধ্যমে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানান তারা।
এসময় প্রথমিক বিদ্যালয় কাম প্রহরী দপ্তরী দাবি বাস্তবায়ন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অলমগীর আলম চৌধুরী সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত দপ্তরীগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 388 বার পঠিত হয়েছে