ছাতক প্রতিনিধিঃ
ভারতীয় ৩৪ বোতল Mc Doweells No-1 মদসহ একজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি(রেলওয়ে কলোনী) এলাকার মৃত রিংকু আচার্যের ছেলে মাদক ব্যবসায়ী রকি আচার্য্য(২০)।
বুধবার (১৩ অক্টোবর) রাতে ছাতক পৌর শহরের শিববাড়ি খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের দিক নির্দেশনায়, এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল সাইফুল ইসলাম ও সোহেল মিয়া সহ একটি পুলিশি অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন৷






