ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক পৌরশহরের দক্ষিণ বাগবাড়ী মহল্লার সুভাষ পালের ছেলে, শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন পালকে গ্রেফতার করেছে পুলিশ,থানা সূত্র থেকে জানা যায় এন আর বিসি ব্যাংক ছাতক শাখায় চেক ডিজিঅনার হওয়ায়।গত ১৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে সি আর মামলা নং-৬৩৮ রুজু হওয়ায় গতকাল বরিবার ভোর রাতে ছাতক থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এক পুলিশি অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান স্বপন পালের বিরুদ্ধে এন আই একটি মামলা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।






