ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রবিবার সকালে ছাতক-গবিন্দগঞ্জ সড়কের
রায়সন্তুষপুর ঝাওয়ারখাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিক পুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম(৮) এবং
ছৈলা আফজালাবাদ ইউনিয়ন এর জগন্নাথ পুর নোয়াগাঁও গ্রামের কমলারুন নেসার ছেলে নাজমুল ইসলাম (১৮)

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাজিম উদ্দিন জানান, সকালের দিকে ছাতক থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটির সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নি।

এতে ৪ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করে।

ঘটনাসূত্রে জানাগেছে আরিফুল ইসলাম(৮)ঘটনাস্থলেই মারা গেছেন সাথে থাকা তার খালা মানিকপুর গ্রামের আব্দুল হাই এর স্ত্রী মিনারা বেগম(৩৮) এবং
নিহত নাজমুল ইসলাম(১৮) মা কমলারুন নেসার অবস্থাও আশংকা জনক,বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন তারা।

এই সংবাদটি 347 বার পঠিত হয়েছে