ছাতকনপ্রতিনিধি
ছাতক উপজেলার ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ তোফায়েল আহমদ,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক অন্যায়ের প্রতিবাদি, গরিব ও মেহনতি মানুষের বন্ধু, ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, মোঃ তোফায়েল আহমদ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে মেম্বার হিসেবে নির্বাচিত হলে ওয়ার্ড বাসীকে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব। ওয়ার্ডের সকল নাগরিকদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি জনবিচ্ছিন্ন নয়, একজন জনবান্ধন মেম্বার হতে চাই।






