মোঃ ফজল উদ্দিন,
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন নির্বাচন ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার পদপ্রার্থী আলমগীর কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৮ অক্টোবর )বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও উইপি’র ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিকশা রেজিঃ নং ১৬৯৩/৯৩ এর প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেট অন্তর্ভুক্ত, ট্রালার ঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিকশা রেজিঃ নং ১৬৯৩/৯৩ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন,
সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা, আলমগীর কবিরকে সমর্থন জানিয়ে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সু-শিক্ষিত সৎ আদর্শবান যোগ্য প্রার্থী আলমগীর কবিরকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত সকল অক্ষবদ্ধ হয়েছেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সাংগঠনিক মিজান মিয়া, ক্যাশিয়ার সুজন মিয়া, সাবেক সভাপতি ইব্রাহীম আলি, ম্যানাজার রিহাব উদ্দিন , সদস্য সফিক মিয়া ফকরুল হুসেন,লায়েক,মালেক,,ময়নুল ইসলাম ,নুর আলম ,তারেক ,রুবায়েল,সুরাব আলি ,সাবেল,রুহেল,ইমন,সাইম,রুহুল, কয়সর ,আমির,সজিব,মারুফ,
এ সময় আলমগীর কবির বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমি, ৫ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। ওয়ার্ডবাসীর ন্যায্য দাবী দাওয়া আদায়ে আমার চেষ্টা থাকবে আজীবন।
সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে আধুনিক ও মডেল ওয়ার্ড গঠন করতে কাজ করার চেষ্টা করব। উন্নয়ন’র সুষম বণ্টন নিশ্চিত করে জনকল্যাণে এগিয়ে আসতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের ভালবাসা নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালবাসা আমার কাম্য। গরীব দুঃখী মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নের কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দৃষ্টি নন্দন, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। তিনি আর ও বলেন, আপনাদের সহযোগিতায় দোয়া ও মায়া-মমতার ফলে আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হবে।






