ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (স্থানীয়ভাবে বাজাজ গাড়ি নামে পরিচিত) খাদে পড়ে গেলে চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ছাতক উপজেলার ০৪নং কালারুকা ইউনিয়নের খারগাঁও/মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক দুলাল মিয়া (২৩) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের গোলাব মিয়ার ছেলে। জানাযায়, সিলেট থেকে ছাতক যাওয়ার সময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকায়
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সিএনজিন অটোরিকশাটির চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী চালককে গাড়ির নিচ থেকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাজিম উদ্দিন জানান,
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুলালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।






