মোঃ ফজল উদ্দিন
ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলী হোসেনের পক্ষ থেকে ওয়ার্ডবাসী সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করেছেন।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া বার্তায় মোঃ আলী হোসেন বলেন, আমি আসন্ন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করছি। মোঃ আলী হোসেন ছাতকের বালু ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন সহ সুনামের সাথে নির্বাচন কমিশনারের দায়িত্বে দুইটি নির্বাচনে সফল ভাবে দায়িত্ব পালন করেন। এবং পান্ডব সার্বিক গ্ৰাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। ফকিটিলা পৌর শাখার অটো টেম্পু অটোরিকশা শ্ররমিক ইউনিয়নের সভাপতি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর দায়িত্ব পালনে করছেন। তরুণ প্রজন্মের একজন সফল সেবক হিসেবে তিনি সকলের মহামূল্যবান ভোট কামনা করছেন। সকলের সার্বিক সহযোগিতা ও ভোট পেয়ে তিনি বিজয়ী হলে এ ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড গঠন করতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জনগণের ভালবাসা নিয়ে তিনি সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আজীবন কাজ করার আহবান জানান। গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং আজীবন থাকবে। উন্নয়ন’সহ সরকারি বিভিন্ন প্রনোদনা সুষম বণ্টন নিশ্চিত করতে তিনি সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ ও ৯ নং ওয়ার্ড গঠন করতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে ভোট প্রার্থনা করেছেন। জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধব প্রতিনিধি হিসেবে দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া, ভালোবাসা কামনা করে তিনি বলেন জনগণই আমার চালিকাশক্তি। ওয়ার্ডবাসীর কল্যাণে আমার চেষ্টা অব্যাহত থাকবে আজীবন ইনশাআল্লাহ।






