ডেস্ক নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন,কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজউদ্দিন। তিনি ৫নং ওয়ার্ডবাসি সহ দেশ -বিদেশে অবস্থানরত আত্নীয় স্বজন,বন্ধু-বান্ধব সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন, তিনি দীর্ঘদিন প্রবাস জীবনের পরে দেশে আসার পর থেকে দীর্ঘ সময় দরে ব্যবসা বানিজ্যের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে জরিত রয়েছেন। জনপ্রতিনিধিত্বের মাধ্যমে জনসেবা করার আগ্রহ থেকে আগামী ১১ই,নভেম্বর ২০২১ ইংরেজি স্থানীয় ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেনতিনি। বিদায় অত্র এলাকার ছোট বড়,মুরুব্বিয়ান ও যুব সমাজের আন্তরিক প্রচেষ্টায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা ও সমর্তন চেয়েছেন মোঃ তাজউদ্দিন।






