ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুদখালি এলাকায় রাস্তায় পড়ে থাকা পাসপোর্ট,বিমান টিকেট ও ৪ কপি ছবি প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোঃ ফরিদ আহমদের ছেলে নাঈম আহমদ(২০) বাসা থেকে দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলাবাজারের বুগলা বাজারে যাওয়ার পথে বুধবার বিকালে নাঈম আহমদ রাস্তায় পাসপোর্ট, বিমান টিকেট ও প্রবাসীর ৪ কপি ছবি পড়ে থাকতে দেখেন, পরে প্রবাসীর ছবির সূত্র ধরে বুগলা বাজারে অনেক খোঁজাখুঁজির পর প্রকৃত মালিক কে পেয়ে শতভাগ নিশ্চিত হয়ে তার হাতে তুলে দেন নাঈম আহমদ, পাসপোর্টের মূল মালিক দোয়ারাবাজার থানার, পূর্ব বাংলাবাজারের বুগলা গ্রামের জমির আলীর ছেলে মোঃ রহমত আলী, ওমান থেকে দেশে ছুটিতে এসিছেল।
জানা যায় গতকাল বুধবার ( ১৫ সেপ্টেম্বর) দেশ থেকে ছুটি শেষে ওমানে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য বিমান টিকেট ক্রয় করে সিলেট থেকে ছাতকে আসেন পরে ছাতক থেকে বাড়ি ফেরার পথে পাসপোর্ট,বিমান টিকেট ও ৪ কপি ব্যক্তিগত ছবি হারিয়ে যায়।
পরে নাঈম আহমদ পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন।
প্রবাসী রহমত আলী বলেন পাসপোর্ট না পেলে আমার প্রবাসে ফিরা হয়তো হতো না,কিন্তূ এই মহৎ মানুষটি হারানো জিনিস কুড়িয়ে পেয়ে তা আমার পর্যন্ত পৌছে দিয়েছেন, আমি উনার কাছে চির কৃতজ্ঞ, আমি উনার জন্য দোয়া করি ও উনার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
হারানো জিনিস ফিরে পাবার আনন্দে অশ্রু চোখে (রহমত আলী) তিনি আরো বলেন এমন মহত্ত্ব দেখানোর মানুষ কমই আছে,তিনি চাইলে এটা দিয়ে আমাকে ব্লাকমেইল ও করতে পারতেন মোটা অংকের টাকা ও দাবি করতে পারতেন কিন্তূ তিনি তা না করে নিজ উদ্যোগে তা আমার কাছে পৌছে দিয়েছেন, আল্লাহ্ উনার ভালো করুন,আমরাও যেনো এর থেকে শিক্ষা নিয়ে কারো উপকারে আসতে পারি।






